• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া গণতন্ত্রের বিজয়: রাশেদ প্রধান

প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫ ২:৪৩
আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫ ২:৪৩

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)–এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই দিল্লির চাপে শেখ হাসিনার সরকার জামায়াত ও জাগপার নিবন্ধন বাতিল করেছিল। তবে মহামান্য আদালতের নির্দেশে জাগপার পর এবার জামায়াতের নিবন্ধনও ফিরেছে, যা গণতন্ত্রের একটি বড় অর্জন।’

আজ রোববার (১ জুন) সকালে রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভার শিরোনাম ছিল ‘একটি কলমের ইতিহাস।’

রাশেদ প্রধান আরও বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত সীমান্তে হত্যা, পুশ-ইন, সীমান্ত দখলসহ নানা কর্মকাণ্ড চালাচ্ছে। আকাশসীমা লঙ্ঘন করে পাঠানো হচ্ছে ড্রোন, ‘র’ এর প্রশিক্ষিত কিলারও। এই প্রেক্ষাপটে জামায়াত ও জাগপার নিবন্ধন ফিরে পাওয়া শেখ হাসিনাবিহীন বাংলাদেশের সূচনার বার্তা, যা ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা।’

মানিক মিয়াকে স্মরণ করে তিনি বলেন, ‘ষাটের দশকে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং বাঙালি জাতিসত্তা বিকাশে মানিক মিয়ার অবদান ছিল অনস্বীকার্য। ছয় দফাকে গণআন্দোলনে রূপ দেওয়ার পেছনেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পাকিস্তানি দমন–পীড়নের বিরুদ্ধে তাঁর কলম, ছদ্মনাম ‘মোসাফির’–এর লেখনী ও দৈনিক ইত্তেফাকের ভূমিকা আজও স্মরণীয়।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রওশন আলম, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্যসচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম