• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সারা দেশে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯

প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ১:৩০
আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ১:৩০

সারা দেশে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯

জনতার আওয়াজ ডেস্ক
সারা দেশে গত মে মাসে ৬০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। আরো ৩৮১ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ৫ জন এবং জামায়াতের ১ জন।

বেসরকারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) সোমবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জনায়।

সংগঠনটি বলছে, এইচআরএসএসর তথ্য অনুসন্ধানী ইউনিট ও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং তথ্যের ভিত্তিতে মে মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্যগুলো উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে গণপিটুনির শিকার হয়ে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২৫ জন।

ওই মাসে অন্তত ৩১টি ঘটনায় কমপক্ষে ৯১ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ৩৩ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ৭ জন ও গ্রেপ্তার হয়েছেন ৩ জন।

এ ছাড়া ৭টি মামলায় ৪৮ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

মে মাসে কমপক্ষে ১৩৬ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৫৫ জন, যাদের মধ্যে ২৫ জন ১৮ বছরের কম বয়সী শিশু। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে ১৪ জন নারী ও কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক, ও নাগরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সার্বিক পরিস্থিতি উন্নয়ন করা জরুরি জানিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি অবনতির দিকে যাবে এসব বিষয় বাস্তবায়ন করতে না পারলে। সরকারকে মানবাধিকার রক্ষায় ও সার্বিক পরিস্থিতি উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে এবং দেশের সব সচেতন নাগরিক, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতারা ও দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে এইচআরএসএএস।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com