• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

বিস্ময়কর নতুন আইন: আপন ভাই–বোন ফ্ল্যাট, জমি, টাকা দিলে কর নেই

প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৩:২৯
আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৩:২৯

বিস্ময়কর নতুন আইন: আপন ভাই–বোন ফ্ল্যাট, জমি, টাকা দিলে কর নেই

জনতার আওয়াজ ডেস্ক
এত দিন স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তানের বাইরে অন্য কেউ দান করলে তা কর বসত। এখন থেকে আপন ভাই-বোনের দানও করমুক্ত থাকল। কোন পুলিশ বা সরকারি কর্মকর্তার ৮/১০ ফ্লাট, বাড়ি, কোটি কোটি টাকা ভাইবোনদের দান করে দিলে তা করের আওতার বাইরে চলে গেলো।

কর কর্মকর্তারা বলছেন, করমুক্ত দানের আওতায় স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তানের পাশাপাশি আপন ভাই ও আপন বোনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মানে, আপন ভাই-বোন নিজেদের সহোদরকে দান করলে তা করমুক্ত থাকবে। এই উদ্যোগের ফলে পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর আরও সহজ হবে। এমনকি বিদেশে থাকা ভাই-বোনেরা অর্থ পাঠাতে পারবেন। কর দিতে হবে না।

এদিকে, প্রবাসী বাংলাদেশিরা অনেক সময় নিজেদের ভাই-বোনকে বিভিন্ন সময় অর্থ পাঠান ও দামি উপহার দেন। আবার প্রবাসী শ্রমিকেরা অনেক সময় রেমিট্যান্সের অর্থ নিজেদের ভাই-বোনের হিসাবে পাঠান। কিন্তু রেমিট্যান্সের অর্থ করমুক্ত থাকলেও বিষয়টি পরিষ্কার ছিল না। এবার দান করের আওতায় তা পরিষ্কার করা হলো।

এছাড়া বাড়তি কর পরের বছর সমন্বয় করা যাবে-এমন সুযোগ রাখা হয়েছে। আপনি উৎসে বা অগ্রিম কর হিসেবে সরকারের কোষাগারের টাকা জমা দিয়ে ফেলেছেন। কিন্তু বছর শেষে দেখা গেল আপনার মোট করের বেশি আগেই দেওয়া হয়ে গেছে। এ ধরনের অসুবিধা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে সরকারের জমা করা অতিরিক্ত কর পরের বছরে সমন্বয় করা যাবে। বাজেটে এই প্রস্তাব করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com