• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ছাত্রদলের সভাপতি দুই সন্তানের জনক, কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৬:৫১
আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৬:৫১

 

জেলা প্রতিনিধি,শরীয়তপুর
শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ জুন) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে মিছিলটি বের করে কোর্ট মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় মিছিলে ঝাড়ু, জুতা এবং লাঠি প্রদর্শন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, শরীয়তপুর জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে যোগ্য ব্যক্তিদের পদ দেওয়া হয়নি। গঠিত জেলা ছাত্রদলের কমিটির আহ্বায়ক দুই সন্তানের জনক। তাছাড়া তার পরিবারের অধিকাংশ লোক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কমিটি রাতের আঁধারে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে করা হয়েছে বলে দাবি করেন বক্তারা। দ্রুত কমিটি বাতিল করে যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানান তারা।

স্থানীয় ছাত্রদল সূত্র জানায়, শরীয়তপুরে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি নেই। পুরাতন কমিটি ২০২২ সালের ফ্রেব্রুয়ারি মাসে বিলুপ্ত করা হয়। এদিকে জেলায় ছাত্রদলের কার্যক্রম গতিশীল করতে মঙ্গলবার (৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটিটি অনুমোদন দেওয়া হয়। এতে এতে এইচ.এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় ছাত্রদলের একাংশের নেতারা অভিযোগ করে বলেন, কমিটিতে আহ্বায়ক এইচ.এম জাকির হোসেন ২০০০ সালে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। তিনি শ্রমিক নেতা এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদকের পদপ্রার্থী ছিলেন। যেখানে গঠনতন্ত্রে উল্লেখ করা হয়েছে ২০০৩ সালের পরবর্তী সময়ে ছাত্রদল করা ব্যক্তিরা জেলা কমিটিতে আসতে পারবে। তবে তিনি কীভাবে কমিটির আহ্বায়ক হলেন।

বাবু মাদবর নামে এক ছাত্রদল নেতা বলেন, যারা যোগ্য ব্যক্তি তাদের এই কমিটিতে যোগ্য স্থান দেওয়া হয়নি। যাকে আহবায়ক করা হয়েছে তিনি সেন্ট্রাল প্রেসিডেন্ট থেকেও বয়সে বড়। তাছাড়া তার পরিবারের ৯৫ শতাংশ লোক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এধরণের লোককে কেন ছাত্রদলের আহবায়ক পদে দেয়া হলো? দ্রুত এই কমিটি বাতিল করা না হলে আমরা কঠিন আন্দোলনে যাবো।

জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক পান্থ তালুকদার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আমরা ছাত্র রাজনীতি করে আসছি। কিছুক্ষণ আগে জানতে পেরেছি জেলা ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। সেখানে শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। যা গঠনতন্ত্র পরিপন্থি আমরা এই কমিটি মানি না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক এইচ এম জাকির হোসেন বলেন, একটি কমিটি করা হলে সেখানে সবাইকে খুশি করা সম্ভব হয় না। যারা ত্যাগী তাদেরকেই বাছাই করে কেন্দ্রীয় ছাত্রদল যেভাবে মনে করেছে সেভাবে কমিটি ঘোষণা করেছে। তাছাড়া আমাকে সেন্ট্রাল ছাত্রদল এই কমিটি পূর্ণাঙ্গ করার জন্য দায়িত্ব দিয়েছে। মূলত এই জেলা কমিটি সামনে সুশৃঙ্খল করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম