• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

হানাহানির রাজনীতি ফিরে আসুক তা চাই না: হান্নান মাসউদ

প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫ ২:০৮
আপডেট: শনিবার, ৭ জুন, ২০২৫ ২:০৮

 

নোয়াখালী প্রতিনিধি

৫ আগস্টের পূর্বে আমার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

শনিবার (৭ জুন) হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের নিজ গ্রামের মসজিদে ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যের সময় তিনি এ মন্তব্য করেন।

আব্দুল হান্নান মাসউদ বলেন, ৫ আগস্টের পূর্বে আন্দোলন চলাকালে ফ্যাসিবাদী শক্তি এদেশের মানুষকে পাড়ায় মহল্লায় শোষণ করেছে। আমার বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমার গ্রামের মানুষ তা রুখে দিয়েছে। এ গ্রামের মানুষ দলমত নির্বিশেষে খুবই শান্তিপ্রিয় এবং আমার আপনজন। আমরা হানাহানির রাজনীতি কখনোই এদেশে ফিরে আসুক তা চাই না।

এরপর হান্নান মাসউদ তার গ্রামের মানুষের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম