• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

সৌদি আরবের ‘ওয়ার্ক ভিসা’ পাবে না বাংলাদেশসহ ১৪ দেশ

প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫ ২:১৫
আপডেট: শনিবার, ৭ জুন, ২০২৫ ২:১৫

সৌদি আরবের ‘ওয়ার্ক ভিসা’ পাবে না বাংলাদেশসহ ১৪ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশ-সহ ১৪টি দেশের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন করে এই দেশগুলোর নাগরিকদের ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে বলে জানিয়েছিল। এবার হজের আবহে এই ১৪টি দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত ‘সাময়িক বিধিনিষেধ’ জারি করল সৌদি আরব।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দাদের সাময়িকভাবে ‘ওয়ার্ক ভিসা’ দেওয়া স্থগিত রাখা হয়েছে।

ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এ খবর জানায়।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডন, ইয়েমেন, সুদান, ইরাক, ইথিওপিয়া, নাইজেরিয়া, লিবিয়া, কেনিয়া এবং তুরস্ক রয়েছে এই তালিকায়।

সাধারণ ভাবে ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকেরা সৌদিতে কাজ করতে যান। হজের সময় অতিরিক্ত জমায়েত এড়াতেই সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয় বলে সরকারি সূত্র জানায়।

এর আগে গত ফেব্রুয়ারিতে এই ১৪টি দেশের ভিসা নীতিতেও পরিবর্তন এনেছিল সৌদি আরব। তারা জানিয়েছিল, এই দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা। অর্থাৎ ওই ভিসা দেখিয়ে এক বারই সে দেশে প্রবেশ করা যাবে। ভিসার মেয়াদ হবে ৩০ দিন।

অভিযোগ, এই ১৪টি দেশের কিছু বাসিন্দা সৌদি আরবের ভিসা নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন। এর ফলে সেখানে ভিড় বাড়ত। এবার তা বন্ধ করার জন্য নতুন ব্যবস্থা চালু হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com