• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় যুবদল নেতা নূরুল ইসলাম নয়ন

প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫ ১:৫১
আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫ ১:৫১

ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় যুবদল নেতা নূরুল ইসলাম নয়ন

কামরুজ্জামান শাহীন,ভোলা
কেন্দ্রীয় যুবদল সাধারন সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নিজ নির্বাচনী এলাকা চরফ্যাশনে নেতাকর্মী ও জনসাধারনের সঙ্গে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল রোববার ৮ জুন সকাল থেকে মধ্যে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নেতাকর্মী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের সদস্য ও জনসাধারনের সঙ্গে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিয়ম করেন।
তিনি চরফ্যাশন উপজেলার শশীভ‚ষণ, জাহানপুর, হাজারীগঞ্জ, দক্ষিণ আইচা, নজরুল নগর, চর কলমী, দুলার হাট থানা এলাকার নেতাকর্মী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের সদস্য ও জনসাধারনের সঙ্গে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিয়ম করেন।
এছারা তিনি এসব এলাকায় পথসভায় দলীয় নেতাকর্মী ও গনসাধারনের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মো. হেলাল উদ্দিন টিপু, মমিনুল ইসলাম ভ‚টে্রুা, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, চরফ্যাশন পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সোহেলসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃনন্দরা।