• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচনের আগে বিচার ও সংস্কার চায় জামায়াত: নায়েবে আমির

প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৬:৫০
আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৬:৫০

 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, নির্বাচনের আগে অপরাধীদের বিচার এবং সংস্কার চায় তার দল।

মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় মহিলা ডিগ্রি কলেজে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মজিবুর রহমান বলেন, বিগত ৫৪ বছর ধরে এ দেশের মানুষ শান্তিতে ছিল না। চব্বিশের ৫ আগস্ট ছাত্ররা সেই অশান্তি থেকে মানুষকে মুক্ত করেছে। বিগত নির্বাচনের মধ্যে ২০১৪ সালের তামাশার নির্বাচন, ২০১৮ সালের দিনের ভোট রাতে, আর ২০২৪ এর ভোটারশুন্য নির্বাচন এ দেশে আর হতে দেওয়া হবে না। ভোট ডাকাতির নির্বাচন আর এ দেশে হতে দেবে না জামায়াত।

তিনি বলেন, আগামী এপ্রিলে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা চাই, আগে অপরাধীদের বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনূস আলী, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, নাটোর-১ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মওলানা আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম