• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

একাদশ থেকে বাদ পড়লেন জামাল, শামিতের অভিষেক

প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৭:০৫
আপডেট: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৭:০৫

একাদশ থেকে বাদ পড়লেন জামাল, শামিতের অভিষেক

স্পোর্টস ডেস্ক

তিনটি পরিবর্তন এনে সিঙ্গাপুরের বিপক্ষে একাদশ ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সবচেয়ে বড় খবর এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে কানাডা প্রবাসী শামিত সোমের। হামজা চৌধুরী আছেন একাদশে। আছেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও।

ভুটানের বিপক্ষে ম্যাচ থেকে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, সোহেল রানা ও তাজ উদ্দিন।

শক্তিাশালী সিঙ্গাপুরের বিপক্ষে মোটামুটি রক্ষণাত্মক একাদশই সাজিয়েছেন কোচ ক্যাবরেরা। তার দলের ফরমেশন হচ্ছে ৪-৪-২। দলে প্রথাগত কোনো স্ট্রাইকার নেই।

ফাহামিদুল এবং রাকিব দু’জন ফরোয়ার্ড থাকলেও তারা খেলেন মূলত উইংয়ে। নাম্বার নাইন তথা দলে জেনুইন কোনো স্ট্রাইকার নেই। হয়তো বা ফলস নাইন হিসেবে রাকিব খেলতে পারে।

ডিফেন্স সামলাবেন তপু বর্মন, তারিক কাজী, সাদ উদ্দিন ও শাকিল আহমেদ তপু। হামজা চৌধুরী খেলবেন মিডফিল্ডে। সঙ্গে থাকবেন শামিত সোম, কাজেম শাহ এবং মোহাম্মদ রিদয়। ফাহামিদুল ও রাকিব হোসেন সামলাবেন দুই উইং এবং স্ট্রাইকিং পজিশন।

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা, তপু বর্মন, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহমদ তপু, হামজা চৌধুরী, শামিত সোম, কাজেম শাহ, মো. রিদয়, ফাহামিদুল ইসলাম ও রাকিব হোসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com