• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জনগনকে ভোট থেকে বঞ্চিত করেএখন দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা-এজেডএম জাহিদ

প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫ ৮:০০
আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫ ৮:০০

জনগনকে ভোট থেকে বঞ্চিত করেএখন দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা-এজেডএম জাহিদ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও চেয়ারপার্সনের ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল –বিএনপি সব সময় গনমানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করে। জনগনকে স্বাবলম্বী করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষকে স্বপ্ন দেখিয়েছেন,বাঁচতে শিখিয়েছেন এবং মানুষের মাঝে আশা জাগিয়েছেন। অপর দিকে অন্য একটি দল ভোট চুরি,লুটপাট,লংকর খানা,দিনের ভোট রাতে,ডামি নির্বাচন করে দেশকে প্রহসনের রাষ্ট্রে পরিনত করে এখন পালিয়ে গেছে। জাহিদ হোসেন বলেন,বিএনপি দেশপ্রেমিক মানুষের দল। দেশকে যারা ভালবাসে দেশের প্রতি যাদের কমিটমেন্ট আছে তারাই বিএনপি করে।তিনি বলেন,লুটপাট,চাঁদাবাজি করে টিকে থাকা যায়না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ এলাকার উন্নয়ন ঘটিয়ে ছিলেন আমান উল্লাহ চৌধুরীর হাত দিয়ে। জাহিদ হোসেন স্মরণ করেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রতিষ্ঠা না হলে এ এলাকার অভুতপুর্ব উন্নয়ন হতো না। এটি আফতাব উদ্দিন চৌধুরীর হাত দিয়ে হয়েছিল যা উদ্বোধন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে উন্নয়নের ধারায় আমানউল্লাহ চৌধুরী এলাকার স্কুল,কলেজ,রাস্তাঘাট,কালভার্ট,ব্রিজ করে এলাকার চিত্র পাল্টে দিয়েছিলেন।

এ এলাকার মানুষ সব সময় উন্নয়নের পক্ষে তাদের রায় দিয়েছে।কখনো কখনো জোর করে ক্ষমতা নিলেও তা টিকেনি বেশি দিন। অধ্যাপক জাহিদ বুধবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় সাবেক তিনবারের এমপি আমান উল্লাহ চৌধুরী’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আমানউল্লাহ চৌধুরী জৈষ্ঠ পুত্র আহসান উল্লাহ চৌধুরী বড় বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,উপজেলা বিইেনপর যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ,উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু,যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল প্রমুখ। এর আগে তিনি ভালুকা বাজার বড় মসজিদ সংলগ্ম প্রয়াত আমান উল্লাহ চৌধুরীর কবরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উল্লেখিত নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্শেদ আলম,জেলা পিপি এডভোকেট আনোয়ার আজিজ টুটুল,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মোস্তাফজুর রহমান মামুনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। জাহিদ হোসেন বলেন,দুর্দিনে যারা দলকে ধরে রেখেছে তাদেরকে বাদ দিয়ে রাজনীতি করা যাবে না। আবার যারা বর্তমানে রয়েছে তাদেরকেও পিছনে নেয়া যাবে না সবাইকে নিয়ে দলকে সাজাতে হবে। তিনি বলেন,মানুষকে দলীয় নেতা-কর্মীদেরকে বলেন সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে সামনে নিয়ে যান। আমান উল্লাহ চৌধুরীর আদর্শ নিয়ে তার যোগ্য উত্তরসুরী হতে তাঁর সন্তানদের দেশ ও মানুষের সেবায় এগিয়ে আসার পরামর্শ দেন। স্মরণ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক,এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com