• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

উপদেষ্টাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করতে হবে: রাশেদ খান

প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫ ৮:২০
আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫ ৮:২০

96333326

উপদেষ্টাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করতে হবে: রাশেদ খান

জনতার আওয়াজ ডেস্ক
প্রত্যেক উপদেষ্টার দুর্নীতির তদন্ত করতে হবে। যদি কোনো উপদেষ্টা দুর্নীতি না করে থাকে আমরা তাদের শ্রদ্ধা জানাব। প্রতি মাসে উপদেষ্টারা সম্পদের হিসাব দেবেন বলে তারা বলেছিলেন। কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে বলেও ঘোষণা করা হয়ে ছিল। আজও কি কেউ সম্পদের ফিরিস্তি জমা দিয়েছেন? এমন প্রশ্ন রাখেন রাশেদ খান।

তিনি বলেন, যারা টিউশনি করে চলত তারা এখন কতটা সুখে রয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে বলে অভিযোগ শোনা যায়। তিনি জোর দিয়ে বলেন- প্রত্যেক উপদেষ্টার সম্পদের হিসাব অবশ্যই জনগণের সামনে দাখিল করতে হবে।

বুধবার সকালে ঝিনাইদহ জেলা শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এ সরকার গঠন হয়েছে। এ সরকার এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে যা গ্রহণযোগ্য না। একক এ সিদ্ধান্ত স্বৈরাচারী শেখ হাসিনার আচরণকে মনে করিয়ে দিচ্ছে।

উপদেষ্টা আসিফ মাহমুদের পিএসের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রাশেদ খান বলেন, ১০ মাসে কী অর্জন হয়েছে? শেখ পরিবারের একজনকেও আটক করতে পারেনি সরকার। ডামি এমপিরা এখনো গ্রেফতার হয়নি। তাদের সম্পদ বাজেয়াপ্ত হয়নি। যদি তাদের গ্রেফতার না করা হয়- সম্পদ বাজেয়াপ্ত না করা হয় তাহলে কিসের গণহত্যার বিচার হবে?

রাশেদ খান অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। দেশে এসে রাজনীতি করুক। ওবায়দুল কাদের পালিয়ে গিয়ে লম্বা লম্বা কথা বলছেন। ঝিনাইদহের যারা আওয়ামী লীগের দোসর তাদের বিরুদ্ধে একটিও মামলা হয়নি। এখনো দাপিয়ে বেড়াচ্ছে তারা (দোসররা)। অথচ আওয়ামী লীগের রাজনীতি দেশে এখন আর নাই।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, আমাদের দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন হোক; কিন্তু তিনি আমাদের কথা রাখলেন না। দেশের অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে; কিন্তু প্রধান উপদেষ্টা মাত্র একটি দলের প্রাধ্যান্য দিয়েছেন। আগামী বছরের এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে বলেছেন; কিন্তু কেন? এমন প্রশ্ন রাখেন রাশেদ খান। এপ্রিল গরমের মাস । এটা পাগলেও বোঝে; কিন্তু উপদেষ্টারা বোঝে না। এপ্রিলে নির্বাচন করার যে সিদ্ধান্ত সরকার নিয়ে তা পুনর্বিবেচনা করার দাবি জানান গণঅধিকার পরিষদদের সাধারণ সম্পাদক।

মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের আব্দুল্লা আল মামুন, মো. রিহান হোসেন, যুব অধিকার পরিষদের মো. রাসেল বিশ্বাসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com