• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জনসমর্থন থাকলে কেউ পালায় না: এটিএম আজহারুল

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ ৩:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ ৩:৩৯

জনসমর্থন থাকলে কেউ পালায় না: এটিএম আজহারুল

নীলফামারী প্রতিনিধি

জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনসমর্থন থাকলে কেউ পালিয়ে যায় না, বরং জনগণই তাদের রক্ষা করে। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত নেতারা কখনও পালিয়ে যাননি।

বৃহস্পতিবার (১২ জুন) সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি মীর কাশেম আলীর উদাহরণ টেনে বলেন, “আমাদের মীর কাশেম আলীর মামলার সময় তিনি আমেরিকায় ছিলেন। অনেকেই তাকে দেশে আসতে বারণ করেছিলেন। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমি কোনো অপরাধ করিনি, আমি আমার দেশেই মরব।’ তিনি দেশে ফিরে এসেছিলেন। আর যারা বড় বড় কথা বলতেন, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।”

এটিএম আজহারুল ইসলাম আরও জানান, তিনি এখন মুক্ত ও স্বাধীন, এবং নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারছেন। এজন্য তিনি আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। কারাবন্দি থাকাকালীন তার মুক্তির জন্য যারা রোজা রেখেছেন, নামাজ পড়েছেন এবং কাবা শরিফের গিলাফ ধরে কান্নাকাটি করেছেন, তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বিশ্বাস করেন যে আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশিদ, রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আযম খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।

সৈয়দপুর থেকে এটিএম আজহারুল ইসলাম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় একটি শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর তিনি তার জন্মস্থান বদরগঞ্জের উদ্দেশে রওনা দেবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com