• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নেতা হতে হলে জনগণের পাশে দাঁড়াতে হবে : ডা. জাহিদ হোসেন

প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ ১২:২৫
আপডেট: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ ১২:২৫

নেতা হতে হলে জনগণের পাশে দাঁড়াতে হবে : ডা. জাহিদ হোসেন

ছবি: প্রতিনিধি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ে সভায় বক্তব্য রাখছেন ডা. জাহিদ। ছবি: যুগান্তর

জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, সব ধোঁয়াশা কেটে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। কালো মেঘ দূর হবে, ঘাতকের বিচার হবে, দেশের পাচার হওয়া টাকাগুলো ফেরত আসবে।

তিনি বলেন, আমরা মনে করি, ১৩ জুন যুক্তরাজ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হবে সেখান থেকে এই বার্তাটুকু বাংলাদেশের মানুষ পাবে। আমরা বলব এটি শীর্ষ নেতাদের একটি বৈঠক।

বৃহস্পতিবার বিকালে গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের ১৯৭৫ ব্যাচের আয়োজনে গণসংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, নেতা হতে হলে জনগণের পাশে দাঁড়াতে হবে। তাহলেই জনপ্রিয় হওয়া যাবে।

তিনি বলেন, সামনে আমাদের কঠিন দিন আসছে তাই দলের মাঝে কোনো বিশৃঙ্খলা করা যাবে না এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে; এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।

তিনি কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ে ৭৫ ব্যাচের ছাত্র ছিলেন, তার বক্তব্যে শৈশবের স্মৃতি তুলে ধরেন। গণসংবর্ধনা ও ঈদ পুনর্মিলনীর আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে তিনি মাওনা চৌরাস্তায় অপর একটি অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের ১২ পরিবারকে আর্থিক অনুদান দেন। এছাড়াও তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট সরকারের সময় জেলখানায় নিহত কাওরাইদ ধামলই গ্রামের বিএনপি নেতা আসাদুজ্জামান হীরা খানের কবর জিয়ারত করেন।

সাবেক স্কুলশিক্ষক মোছলেম উদ্দিনের সভাপতিত্বে এবং পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, পীরজাদা এসএম রুহুল আমিন, ডা. মোহাম্মদ আলী ছিদ্দিকী, শাহজাহান ফকির, আব্দুল মোতালেব, এবি সিদ্দিকুর রহমান, শেখ ইসহাক আলী, আশরাফ উদ্দিন, মজিবুর রহমান সুলতান, আলমগীর মাহমুদ আলম, বিল্লাল বেপারি, এমদাদ মন্ডল, আতাউর রহমান আতা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com