• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

মধ্যপন্থা থেকে সরাবার চেষ্টা কখনোই বিএনপির স্বার্থানুকূল নয়: মারুফ কামাল খান

প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ ২:০৫
আপডেট: শুক্রবার, ১৩ জুন, ২০২৫ ২:০৫

96555896 6

মধ্যপন্থা থেকে সরাবার চেষ্টা কখনোই বিএনপির স্বার্থানুকূল নয়: মারুফ কামাল খান

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপিকে ডানে কিংবা বামে টানা এবং মধ্যপন্থা থেকে সরাবার চেষ্টা কখনোই বিএনপির স্বার্থানুকূল নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান।

শুক্রবার দুপুরে মারুফ কামাল খানের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন।

965558 2

পোস্টে তিনি উল্লেখ করেন, আমি এখন যে কথাটি বলবো তা খুব একটা সমর্থন পাবেনা জানি। কারণ ফেসবুক এখন ডান ও বামপন্থি একটিভিস্টদের প্রচারণায় দ্বিখণ্ডিত। তবুও কথাটি বলি। বলা দরকার।

মারুফ কামাল খান লেখেন, আমি অনেকদিন বিএনপির শীর্ষপর্যায়ে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে কাজ করেছি। এই সংশ্লিষ্টতায় আমি যতটুকু জেনেছি ও বুঝেছি তা হলো, বিএনপি ডানও নয়, আবার বামও নয়, একটি মধ্যপন্থি দল। এই দল তার দু’পাশে ডান ও বামপন্থিদের রেখে তাদের হাত ধরে মাঝ সড়ক দিয়ে সামনে এগিয়ে যেতে পারে।

তিনি লেখেন, সেই বিএনপিকে ডানে কিংবা বামে টানা এবং মধ্যপন্থা থেকে সরাবার চেষ্টা কখনোই বিএনপির স্বার্থানুকূল নয়। আবার বিএনপিকে ডান কিংবা বাম যেকোনো পক্ষের শত্রুতে পরিণত করার চেষ্টাও বিএনপিকে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করারই চক্রান্ত।

তিনি আরও লেখেন, বুঝে কিংবা না-বুঝে হুজুগে মেতে বা ডামাডোলে পড়ে বিএনপিকে তার কেন্দ্রীয় বা সেন্ট্রিস্ট অবস্থান থেকে সরাতে অথবা ডানের বা বামের প্রতিপক্ষ বানাতে চেষ্টা করবেন না, প্লিজ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com