• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী’ বন্ধ করে দিয়েছে ইরান, তেলের বাজারে অস্থিরতা

প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫ ৩:০০
আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫ ৩:০০

হরমুজ প্রণালী’ বন্ধ করে দিয়েছে ইরান, তেলের বাজারে অস্থিরতা

ফাইল ছবি। সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
এবার মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলতে পারবে না।

বিবৃতিতে ইরান আরও বলেছে, ‘আমরা হজরত আব্বাস (রা.)-এর অনুসারী। আমাদের অনুমতি ছাড়া একটি মাছিও আমাদের জলসীমায় প্রবেশ করতে পারবে না।’

অন্য আরেক পোস্টে আরও বলেছে, ‘তারা কোথায়, যারা বলেছিল তারা ইরানি ক্ষেপণাস্ত্র থামাবে এবং ইসরায়েলকে রক্ষা করবে? এখন বিশ্ব দেখতে পাবে কে আসল মধ্যপ্রাচ্যের সিংহ!’

তাদের এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে জ্বালানি তেল ও গ্যাসের দামে তীব্র অস্থিরতা দেখা দেয়। কারণ এ হরমুজ প্রণালি দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়ে থাকে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ নিশ্চিত করে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকলে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে এবং বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে সরাসরি।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে সংবেদনশীল একটি সমুদ্রপথ। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত। প্রণালীটির প্রস্থ খুব বেশি নয়—সবচেয়ে সংকীর্ণ জায়গায় মাত্র ৩৯ কিলোমিটার, যার মধ্যে কেবলমাত্র দুটি সংকীর্ণ চ্যানেল দিয়ে বড় জাহাজ চলাচল করতে পারে।

তবে ছোট এই পানিপথ দিয়েই প্রতিদিন বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ২০ শতাংশ যাতায়াত করে, যা একে বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।

হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা বা সামরিক হুমকির জবাবে ইরান একাধিকবার হুমকি দিয়েছে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, যা গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চরম বিপর্যয় ডেকে আনবে।

অপরদিকে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বারবার এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নৌবাহিনী মোতায়েন করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com