• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫ ৪:১৭
আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫ ৪:১৭

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সিলেটের জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন বালু ও পাথর শ্রমিকেরা। এসময় শ্রমিকদের ভুয়া স্লোগান দিতে দেখা যায়।

শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)’ পরিদর্শন শেষে ফেরার পথে এই দুই উপদেষ্টার সঙ্গে এই ঘটনা ঘটে। ফেরার পথে শ্রমিকরা গাড়িবহর ঘিরে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় তাদের গাড়ি আটকে শ্রমিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন। পাশেই দাঁড়িয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা।

সবশেষ পুলিশ শ্রমিকদের সরিয়ে উপদেষ্টাদের গাড়িবহরকে হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেয় বলে জানা গেছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। সাড়ে ১২টা নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউজে পৌঁছেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে দুপুরে গোয়াইনঘাট উপজেলার ইউএনও রতন কুমার অধিকারী বলেন, ‘উনাদের গাড়ি অনেক আগেই জাফলং ছেড়ে চলে গেছে।’

এর আগে জাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটে নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে, এমন জায়গা থেকে আমরা আর পাথর উত্তোলনে অনুমতি দেব না। এই জায়গা (জাফলং) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, যারা এখানে পাথর উত্তোলন করেন, পরিবেশবান্ধব পর্যটনের বিকাশের জন্য তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com