• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আড়াইহাজারে জামায়াতের গণসংযোগ ওপথসভায় বিএনপির হামলা ও সংঘর্ষ আহত-১০

প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫ ৬:০৯
আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫ ৬:০৯

আড়াইহাজারে জামায়াতের গণসংযোগ ওপথসভায় বিএনপির হামলা ও সংঘর্ষ আহত-১০

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে বিএনপির হামলার ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। তবে বিএনপি কোন নেতাকর্মী হামলার করেনি বলে জানিয়েছে।
শনিবার (১৪ জুন) বিকাল ৩ টার দিকে গহরদী এলাকায় গণসংযোগ কর্মসূচি চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের কর্মসূচিতে বাধা দেয়। প্রথমে তর্ক বিতর্ক পরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাবাবাসি জানিয়েছে, দুপুরের পর গওহরদী এলাকায় গণসংযোগ কর্মসূচি চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোতাহার হোসেন জানান, জামায়াতে ইসলামীর গণসংযোগ চলাকালীন সময়ে বহরদী বাদশার বাড়ি এলাকায় পথসভায় বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালায়। হামলায় অন্তত ৫ জন আহত হয়। এদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে এ হামলা হয়।
আড়াইহাজারে নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লা জানান, বিনা উস্কানিতে এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে।
অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারী মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, জামায়াতের গণসংযোগ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com