• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

আইনি জটে শাহরুখ খান কন্যা সুহানা খান

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৬
আপডেট: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৬

আইনি জটে শাহরুখ খান কন্যা সুহানা খান

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত

আর কিছুদিনের মধ্যেই বড় পর্দায় পা রাখতে চলেছেন সুহানা খান। যদিও এর আগে ‘দ্য আর্চিজ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে সেটা মুক্তি পেয়েছিল ডিজিটাল প্ল্যাটফরমে। এবার বাবা শাহরুখ খানের হাত ধরে ‘কিং’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা। এরইমধ্যে আলিবাগে একটি জমি কিনেছিলেন শাহরুখকন্যা। মুম্বই থেকে ৮৯ কিলোমিটার দূরে আলিবাগের সেই জমির দাম ১২.৯১ কোটি রুপি। জানা যাচ্ছে, এই জমির মালিকানা প্রশাসনের কাছে রয়েছে এবং এই জমি কেবল কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল। এই জমি সুহানা তিন বোন- অঞ্জলি, রেখা ও প্রিয়ার কাছ থেকে কিনেছিলেন। তারা এই জমি নাকি তাদের বাবা-মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। কোনটা সত্যি- তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। ৭৭.৪৬ লাখ টাকা দিয়ে ইতিমধ্যেই জমির স্ট্যাম্প ডিউটি সেরেছেন সুহানা। এই জমি কেনার সময়ে নথিপত্রে সুহানাকে একজন কৃষক হিসেবে দেখানো হয়েছে। জমির মালিকানা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হবে। জমি কেনার পুরো প্রক্রিয়া ‘দেজাভু ফার্ম প্রাইভেট লিমিটেড’ নামের একটি সংস্থার মাধ্যমে সম্পন্ন হয়, যারা শাহরুখপত্নী গৌরী খানের মায়ের আত্মীয়। এখন বিতর্কের কেন্দ্রবিন্দু হলো- কীভাবে সুহানাকে কৃষক হিসেবে দেখানো হলো এবং কৃষিজমি কেনার অনুমতি ছাড়াই এত বড় লেনদেন সম্পন্ন হলো। স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। রেসিডেন্ট ডেপুটি কালেক্টর এবং সংশ্লিষ্ট তহসিলদারকে নির্দেশ দেয়া হয়েছে যেন তারা নথিপত্র যাচাই করে রিপোর্ট জমা দেন। এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে শাহরুখ খান অথবা সুহানা খানের তরফ থেকে কোনো বিবৃতি শোনা যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com