• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

তারুণ্য নির্ভর বৈষম্যহীন ও জবাবদিহিমূলক দেশ গড়ার প্রত্যাশা

প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৩
আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৩

963332563

তারুণ্য নির্ভর বৈষম্যহীন ও জবাবদিহিমূলক দেশ গড়ার প্রত্যাশা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলার ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া ব্যাপারী বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ফয়জুল হক।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন।

প্রধান অতিথি ফায়জুল হক তার বক্তব্যে বলেন, ‘তরুণরা আমাদের প্রাণ। যেকোনো কাজে তারুণ্যকে এগিয়ে আসতে হবে। আমাদের তো এগিয়ে আসা সম্ভব না। আমাদের বয়স হয়েছে। আমরা পরামর্শ দেব। তরুণদের ঝুঁকি নিতে হবে। আমরা ৭১-এ দেখেছি। এক বছর আগে জুলাই আন্দোলনেও আমরা দেখেছি, তরুণরা গণআন্দোলন করে কীভাবে ঝুঁকি নিয়েছে। এভাবে তরুণরা আমাদের এগিয়ে নিয়ে যাবে। এগিয়ে নেয়ার জন্য তরুণদেরে এগিয়ে আসতে হবে। সে লক্ষ্যে তরুণ নারী-পুরুষ যারা আছে তাদের শক্তিশালী করা দরকার। ছাত্র জীবন থেকে যারা পড়াশোনা করে তাদের যদি সঠিক মনিটরিং করতে পারি তাহলে তারা সঠিক পথে চলতে পারবে।’

এ সময় তিনি আরো বলেন, ‘শিক্ষার হারে ফেনী পিছিয়ে আছে। এক সময় শিক্ষার হারে নোয়াখালী অঞ্চল এগিয়ে ছিল। বিশেষ করে হুজুররা। বাংলাদেশের শিক্ষার হার এগিয়ে নিতে তারা ভূমিকা রেখেছেন। এখানে হুজুররা সারাদেশের বিভিন্ন মক্তব মাদরাসায় শিক্ষা দিতো।আপনাদের ফেনীর মানুষকে হারানো সে গৌরব ফিরিয়ে আনতে হবে। ফেনীবাসীকে এ যায়গায় গুরুত্ব দিতে হবে। এখানকার যে বিশাল জনসংখ্যা এই বিশাল জনসংখ্যাকে কাজে লাগাতে হবে। তাহলে ফেনী এগিয়ে যাবে।’

এ সময় সিনিয়র সাংবাদিক এ কে এম আব্দুর রহিম ও দৈনিক আমার কাগজের ফেনী প্রতিনিধি মো: আলাউদ্দিন প্রমুখ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com