• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব নেব: আরিফুল হক

প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১১:০১
আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ১১:০১

9658421 1

বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব নেব: আরিফুল হক

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ-সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আপনারা বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব আমি নেব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না।

মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, আমাকে ভোট দিয়ে বিজয়ী করার দায়িত্ব আপনাদের, আর গোয়াইনঘাটের উন্নয়ন চিত্র বদলে দেওয়ার দায়িত্ব আমার। নির্বাচিত হলে এক বছরের মধ্যেই গোয়াইনঘাটের সিংহভাগ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিদ্দিকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com