বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
যুক্তরাজ্য বিএনপির সাবেক নেতা ইসলাম উদ্দিন এর মমতাময়ী মাতার মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
আজ এক শোকবার্তায় আবুল কালাম আজাদ বলেন, ‘’ ইসলাম উদ্দিনের মাতার মৃত্যুতে মরহুমার পরিবারের মতো আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন । তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত যা এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে ।‘’
শোকবার্তায় আবুল কালাম আজাদ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।












