• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে দোয়া জামায়াতের

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩২
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩২

9685210 3

আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে দোয়া জামায়াতের

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন নবনির্বাচিত সাংসদ এবং দলটির শীর্ষ নেতাকর্মীরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তারা আজিমপুর কবরস্থানের উদ্দেশ্যে রওনা হন।

কবরস্থানে পৌঁছে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয় এবং শহিদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামায়াত আমির নিজেই।

এ সময় দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয় এবং তাদের স্মৃতি সংরক্ষণ ও আদর্শ বাস্তবায়ন জাতির নৈতিক দায়িত্ব।

এর আগে রাত ১২টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোট থেকে নবনির্বাচিত সাংসদরা। এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত এবং এনপিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com