• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কারাবন্দী হাসপাতালে চিকিৎসাধীনআড়াইহাজারের আ’লীগ নেতার মৃত্যু

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫২
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫২

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদার (৬০) মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জহুরুল ইসলাম সিকদার।
জানা গেছে, কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন কারারক্ষীরা। তিনি এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি পালনের ঘোষণায় নাশকতার আশঙ্কায় নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।
মৃত মনির হোসেন সিকদার সাবেক প্রভাবশালী এমপি নজরুল ইসলাম বাবু (পলাতক) ও খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন ৭১ সদস্যবিশিষ্ট আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কমিটির সহ-সভাপতি ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম