• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৪
আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৪

96582 4

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে কিছু রদবদল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ প্রশাসনে শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে। ধীরে ধীরে কিছু রদবদল হবে।’

এ সময় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ। এ জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সরকার।’

তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে আহ্বান করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলোর সুপ্রস্তাব করা হবে।’

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।’ স্পিকার, ডেপুটি স্পিকার পরে চূড়ান্ত করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com