• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১৩
আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১৩

963332985 1

কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হবে রাষ্ট্রীয় সহায়তা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ‘কৃষি উৎপাদন বাড়াতে প্রকৃত কৃষকদের শনাক্ত করে কৃষি কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হবে। এতে বীজ, সার, সেচসহ বিভিন্ন প্রণোদনা বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীর প্রভাব কমবে।’

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাপলাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। শিগগিরই এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে পানি ব্যবস্থাপনার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা মিলবে।’

তিনি বলেন, ‘অতীতে খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্য উৎপাদনে সুফল পাওয়া গিয়েছিল। পরবর্তী সময়ে অনেক খাল ভরাট ও নাব্যতা হারানোর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। এ প্রেক্ষাপটে নতুন করে খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে। এর ফলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষিজমিতে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘খাল পুনরুদ্ধারের পাশাপাশি বনায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমও শুরু হয়েছে। আগামী দিনে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘কৃষি উৎপাদন বাড়াতে প্রকৃত কৃষকদের শনাক্ত করে কৃষি কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হবে। এতে বীজ, সার, সেচসহ বিভিন্ন প্রণোদনা বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীর প্রভাব কমবে।’

তিনি উন্নত জাতের বীজ সরবরাহ, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার এবং কৃষি প্রশিক্ষণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তার ভাষ্য, কৃষি উৎপাদন বৃদ্ধি দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সরকার নির্বাচনি ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। জনগণের সেবায় কার্যকরভাবে কাজ করার জন্য প্রশাসন ও পুলিশ বাহিনীর জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার বেলা ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী। উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতা-কর্মীরা অংশ নেন।

সভায় মন্ত্রী বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরাই সংগঠনের শক্তি। ভোটকেন্দ্রভিত্তিক কমিটিগুলোকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com