• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক

প্রকাশ: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩১
আপডেট: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩১

96000023

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

রবিবার (২২ ফেব্রুয়ারি) হাসপাতালে গিয়ে ডা. রফিকুল ইসলাম সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সেলিনা রহমান গত কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পায়ে ব্যথা অনুভূত হলে পরীক্ষা-নীরিক্ষার পর তার পায়ের শিরায় রক্তনালী জমাট বেধে ডিপ ভেইন থ্রম্বসিস রোগ ধরা পড়ে। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় তাকে। সেখানে প্রথমে তার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসায় বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com