• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৃটেনের কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪৭
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪৭

96230

বৃটেনের কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আতিকুল ইসলাম
ছবি : প্রতিনিধি
প্রচণ্ড শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে মাতৃভাষার টানে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত, মাল্টিকালচারেল,ও মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদানদের অমর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শোকার্ত হৃদয়ের শ্রদ্ধা” জানিয়েছে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি।

শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সার্বিক ব্যাবস্থাপনায় সুশৃঙ্খলভাবে কার্ডিফের কাউন্সিলারবৃন্দ, মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটি, ওয়েলস আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, ওয়েলস কার্ডিফ বিএনপি, যুবদল, ছাত্রদল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওন, অর্গেনাইজেশন ফর দ্যা রেকগনিশন অফ্ বাংলা এ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ্ দা ইউনাইটেড নেশনসন সাউথ ওয়েলস কমিটি সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, সংগঠন, ব্যাবসায়ী, প্রতিনিধি, ছাড়াও বাংলাদেশ থেকে আগত বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলার দিলওয়ার আলীর সভাপতিত্বে এবং শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারিকমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এরপরিচালনায় মনুমেন্ট প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ব্যাবসায়ী আলহাজ্ব আসাদ মিয়া, রাজনীতিবিদ গোলাম মর্তুজা, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, সাবেক ছাত্রনেতা সাজেল আহমেদ, সাংবাদিক আতিকুল ইসলাম ও মহিলা প্রতিনিধি সায়েদা আফরীন জাহান,বক্তব্য রাখেন।

একুশ আমাদের অহংকার, একুশ আমাদের আত্মপরিচয়; একুশের পথ ধরে আমরা পেয়েছি লাল বৃত্ত সবুজ পতাকা বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ

মকিস মনসুর বৃটেনে বেড়ে উঠা নব-প্রজন্মের সন্তানদেরকে বাংলা শেখানোর জন্য বাংলা স্কুলে পাঠানো ও বাংলাদেশের সর্বস্তরে বাংলা ভাষা চালুর ওপর জোর দেওয়ার উদ্দ্যোগ সহ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার ক্যাম্পেইনে সবাইকে সহযোগিতার আহবান জানিয়েছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানকে সফল করতে উপস্তিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে কাউন্সিলার দিলওয়ার আলী বলেন ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী দিনটি এখন আর শুধু শোক ও বেদনার দিন নয়। জাতি ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের সব ভাষার অধিকার প্রতিষ্ঠার এক সর্বজনীন উৎসবের দিন।

অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করে একুশের চেতনাকে ধারণ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রবাসের মাটিতে মাতৃভাষার প্রতি এমন ভালোবাসা প্রমাণ করে, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির আত্মা ও ইতিহাসের ধারক। দূরদেশে থেকেও একুশের অমর বাণী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com