• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তীব্র আপত্তির মুখে নিজের করা ভিডিওর জন‍্য ক্ষমা চাইলেন হাসনাত

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:৪৬
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:৪৬

960256 1

তীব্র আপত্তির মুখে নিজের করা ভিডিওর জন‍্য ক্ষমা চাইলেন হাসনাত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখপ্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি বিএনপির নেতা মির্জা আব্বাসকে ‘চাঁদাবাজ’ বলছেন। আবার এক শিশুকে দিয়ে তা বলাচ্ছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকে এরকম বিদ্বেষপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যকে ‘আপত্তিকর’ হিসেবে অভিহিত করেন এবং এর তীব্র প্রতিবাদ জানান।

এর প্রেক্ষিতে ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং তাদের একটি ‘ক্লোজড গ্রুপে’ সীমাবদ্ধ ছিল। তবে বুধবার (৪ মার্চ) এটি প্রকাশ্যে আসে এবং বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ভিডিওটির জন্য আমি নিঃশর্ত ও আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি।

তিনি আরও বলেন, “রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করার সংস্কৃতিকে কোনোভাবেই সমর্থন করা যায় না।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com