• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গ্যাস সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ইশরাক

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৮:০৮
আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৮:০৮

96230

গ্যাস সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ইশরাক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
গ্যাস সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর শ্যামবাজার এলাকায় মসলা ও সবজির পাইকারি এবং খুচরা বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট নিরসনে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি জানান, বিশেষ করে ঈদের আগেই এ সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

বাজার পরিস্থিতি প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, পবিত্র রমজান মাস এবং সামনে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের বাজার এখনো স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে কেউ যেন অবৈধভাবে পণ্য মজুত করে বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যাতে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিজ নির্বাচনী এলাকার গ্যাস সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তার নির্বাচনী এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। এ সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে তিনি তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন।

এ ছাড়া পুরান ঢাকার কিছু এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এসব সমস্যার সমাধানেও সরকার কাজ করে যাবে।

তিনি আরও জানান, খুব শীঘ্রই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গত ১০ দিনে তার নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করবেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এবং ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com