• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবসায়ীদের নিরাপত্তা অপরিহার্য : ফাহমিদা খাতুন

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৯:১৪
আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৯:১৪

965854842

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবসায়ীদের নিরাপত্তা অপরিহার্য : ফাহমিদা খাতুন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপের মুখে পড়বে। তেলের দাম বাড়বে, মানুষ কাজ হারাবে এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটবে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি, যাতে অর্থনীতি চাঙ্গা রাখা যায়।

শনিবার (৭ মার্চ) ঢাকা ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. ফাহমিদা খাতুন বলেন, বেশিরভাগ ব্যবসায়ী দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগে অবদান রাখতে চায়। কিন্তু রাজনৈতিক পালাবদলের সময়ে আগের সময়ের ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিহিংসার প্রকাশ ঘটে। ঢালাওভাবে ব্যবসায়ীদের ওপর কালিমা চাপানো ঠিক নয়। যেসব ব্যবসায়ী অর্থনীতিতে অবদান রাখতে চায়, তাদের কাজের সুযোগ দেওয়া উচিত। তবে যারা অন্যায় করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক অর্থনীতির প্রাণকেন্দ্র। অতীতে কেন্দ্রীয় ব্যাংককে রাজনীতিকরণ করা হয়েছিল, যার ফলে ঋণ খেলাপির পরিমাণ বেড়েছিল। এখন ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে এবং প্রতিকূল পরিবেশ দূর করতে ঢালাও মামলা, ব্যাংক হিসাব জব্দ ও অন্যান্য বাধা দূর করা অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিকে পুনর্গঠন করাই সরকারের বড় চ্যালেঞ্জ।

প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা পরাজিত হয়ে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন। বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক দৌলত আক্তার মালা, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক রিজভী নেওয়াজ এবং সাংবাদিক রেফায়েত উল্লাহ মীরধা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com