• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পল্টন থানাধীন ১৩ নং (উত্তর ও দক্ষিণ) ওয়ার্ড বিএনপি’র সম্মেলন

প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:২৪
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:২৪

96002547

পল্টন থানাধীন ১৩ নং (উত্তর ও দক্ষিণ) ওয়ার্ড বিএনপি’র সম্মেলন

৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার বেলা ৩ টায় নয়াপল্টনস্থ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কার্যালয়ের ভাসানী মিলনায়তনে পল্টন থানাধীন ১৩ নং (উত্তর ও দক্ষিণ) ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক টীম-১ এর প্রধান তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক এস কে সিকান্দার কাদির, সদস্য লোকমান হোসেন ফকির, এস এম আব্বাস সহ মহানগর ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য দানকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, জনগণের অধিকার হরণ করে লাঠি, গুলি, টিয়ার গ্যাসের মাধ্যমে যারা ক্ষমতায় থাকতে চায় তারা নিঃসন্দেহে ফ্যাসিবাদী। আর আমাদের লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে। তিনি বলেন, আমরা রক্ত দিতে শিখেছি, জীবন দিতে শিখেছি, আমরা আমাদের অধিকারের জন্য যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত। আমরা জনগণের অধিকার আদায়ে জনগণকে সাথে নিয়ে লড়াই করেই বিজয় ছিনিয়ে আনবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com