• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে যুবদলের বিশাল শোক র‌্যালি

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:১৪
আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:১৪

9600025474 2

নারায়ণগঞ্জে যুবদলের বিশাল শোক র‌্যালি

নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গুলিতে নিহত যুবদলকর্মী শাওন হত্যার প্রতিবাদে বিশাল শোক র‌্যালি করেছে জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে এ শোকর‌্যালি বের হয়।
র‌্যালিতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ জেলার অন্তর্গত বিভিন্ন ইউনিটের শত শত যুবদলের নেতাকর্মী অংশ নেয়।
র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম ফারুক খোকন বলেন, শাওনের রক্ত ঝরেছে আমরাও রক্ত দিতে প্রস্তুত। শাওন হত্যার বিচার এ বাংলার মাটিতে হবেই। যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হবেন, দেশের গণতন্ত্র ভোটাধিকার দেশের মানুষ ফিরে না পাবে ততদিন রাজপথে এ আন্দোলন চলছে, চলবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com