• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদত্যাগপত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৬:০০
আপডেট: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৬:০০

9600026 1

পদত্যাগপত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি

জনতার আওয়াজ ডেস্ক
বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (ফাইল ফটো)
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটও উঠে এসেছে। মো. সাহাবুদ্দিন বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল। শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে তিনি পদত্যাগের কারণ, দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।

তিনি জানান, সংকট উত্তরণে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেন। সেই মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। পরবর্তীকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে।

চিঠিতে তিনি দাবি করেন, পুরো প্রক্রিয়ায় তিনি সংবিধান রক্ষা ও রাষ্ট্রীয় ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com