• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বগুড়ার আরডিএতে সবুজ প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করলেন পল্লী উন্নয়ন মন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৩:২৯
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৩:২৯

9605 4

বগুড়ার আরডিএতে সবুজ প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করলেন পল্লী উন্নয়ন মন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বগুড়ার রুরাল ডেভেলপমেন্ট একাডেমিতে (আরডিএ) উদ্ভাবিত বিভিন্ন সবুজ প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জুলাই) তিনি আরডিএ প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন এবং সেখানে প্রদর্শিত পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

এ সময় তিনি পল্লী উন্নয়ন, কৃষি এবং টেকসই উন্নয়নে সবুজ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব শওকত রশীদ চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব, আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রদর্শনীতে আরডিএর উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি ও পল্লী উন্নয়নভিত্তিক উদ্ভাবনী কার্যক্রম এবং টেকসই উন্নয়নে সহায়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা এসব প্রযুক্তির কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যতে এসব উদ্ভাবনের বিস্তৃত প্রয়োগের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com