• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুজিবুর রহমান এর পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যুতে মাহিদুর রহমানের শোক

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৫:১৩
আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৫:১৩

96598510

মুজিবুর রহমান এর পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যুতে মাহিদুর রহমানের শোক

ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জনাব মজিবুর রহমান মুজিব এর প্রিয় কন্যা ও তাঁর নাতনি (দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মকন মিয়া সাহেবের পুত্র, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক ডা. শেখ মনসুর আহমদের সহধর্মিণী ও তাঁদের স্নেহের কন্যা) লন্ডনের কলচেস্টার সিটির পার্শ্ববর্তী ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এক মর্মান্তিক দুর্ঘটনায় পানিতে ডুবে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান।

এক শোকবার্তায় তিনি বলেন, “জনাব মুজিবুর রহমান মুজিব এর পরিবারের ২ জন সদস্যের এই হৃদয়বিদারক অকাল প্রয়াণ আমাকে গভীরভাবে শোকাহত ও মর্মাহত করেছে। আকস্মিক এই দুর্ঘটনার সংবাদে দেশ-বিদেশ সহ কমিউনিটির সকলকে গভীরভাবে শোকাহত ও মর্মাহত করেছে যা ভাষায় প্রকাশ করার মত নয়। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমাদেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবার-পরিজনকে এই কঠিন শোক ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।”

শোকবার্তায় মাহিদুর রহমান মরহুমাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com