• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এরশাদ ৬ দিন পর গ্রেপ্তার হলে, চুপ্পু কেন নয়: আখতার হোসেন

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৬:৩৪
আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৬:৩৪

96002 5

এরশাদ ৬ দিন পর গ্রেপ্তার হলে, চুপ্পু কেন নয়: আখতার হোসেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় দলটির সদস্য সচিব আখতার হোসেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের গ্রেপ্তারের উদাহরণ টেনে বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রবিবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে জীবননগর উপজেলা শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘সাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। চুপ্পু নিজে যেমন সংবিধানের ৫১ অনুচ্ছেদের কথা বলছেন, তেমনি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা যায় না।’

তিনি বলেন, ‘আমাদের প্রশ্ন হলো, সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরও কি তিনি রাষ্ট্রপতি আছেন? বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার। বর্তমান রাষ্ট্রপতিকে তো আমরা গ্রেপ্তারের কথা বলিনি।’

তিনি আরও বলেন, ‘সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্বে থাকা রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। তবে রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হওয়ার পর তাকে গ্রেপ্তারে কোনো আইনি বাধা নেই। তাই ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না।’

সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘আমরা কখনো সংবিধানের ভেতরে থেকে সংবিধান সংস্কারের কথা বলিনি। বরং সমাধান না থাকায় আমরা জনগণের কাছে গিয়েছিলাম। সংবিধানের চেয়ে জনগণ বড়। জনগণ যখন রায় দিয়েছে, তখন সেই গণরায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।’

আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. মাহামুদা মিতু (এমপি), এনসিপি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আমিরুল বাসার বিপ্লব এবং সদস্য সচিব আলমগীর হোসেনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com