• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাংবাদিকদের জন্য নেপালের নতুন নির্দেশনা, বিদেশিদের লাগবে অনুমতি

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪২
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪২

সাংবাদিকদের জন্য নেপালের নতুন নির্দেশনা, বিদেশিদের লাগবে অনুমতি

সাংবাদিকদের জন্য নেপালের নতুন নির্দেশনা, বিদেশিদের লাগবে অনুমতি

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের জন্য নিরাপত্তা ও কাজের নতুন নির্দেশনা জারি করেছে নেপাল। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় কাজ করতে যাওয়া বিদেশি সাংবাদিকদের জন্য ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ বাধ্যতামূলক করা হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধস সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বহু শহর ও গ্রাম ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ১৩০০-এরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে আর নিখোঁজ রয়েছে ৫ হাজারের বেশি মানুষ।

গত রোববার নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বন্যাকবলিত এলাকায় সাংবাদিকদের জন্য তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এই নিরাপত্তা প্রটোকল জারি করেছে।

বৈধ প্রেস পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
নিরাপত্তা ও উদ্ধারকর্মীদের নির্দেশনা মেনে চলতে হবে।
নির্ধারিত পথ ও চলাচলের বিধিনিষেধ অনুসরণ করতে হবে।
প্রয়োজন হলে কর্তৃপক্ষের দেওয়া সরিয়ে নেওয়ার নির্দেশ মানতে হবে।
অনুমতি ছাড়া সক্রিয় উদ্ধার এলাকায় প্রবেশ করা যাবে না।
উদ্ধারকাজে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না।
নিষিদ্ধ বা সীমিত অপারেশন এলাকায় প্রবেশ করা যাবে না।
আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করা যাবে না।
নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে।
বিদেশি সাংবাদিকদের জন্য আলাদা নিয়ম

নেপালের তথ্য ও সম্প্রচার বিভাগও গত ৩ সেপ্টেম্বর একটি পৃথক নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, ভোতেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী বন্যাকবলিত এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া বিদেশি সাংবাদিকদের অনলাইনে ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ ও সাংবাদিক পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে।

আবেদনের সময় বিদেশি সাংবাদিকদের বৈধ ভিসা বা প্রবেশ অনুমতিসহ পাসপোর্টের কপি, নিজ নিজ সংবাদমাধ্যমের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার বিভাগে দেওয়া সুপারিশপত্র এবং নিজ দেশের দূতাবাস, কনস্যুলার অফিস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশপত্র জমা দিতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘প্রেস অ্যাক্রেডিটেশন’ ও সাংবাদিক পরিচয়পত্র ১৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com