• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাদখোলা বাসে শহর ঘুরছেন সাবিনা-সানজিদারা

প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৪
আপডেট: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৪

9660025 4

ছাদখোলা বাসে শহর ঘুরছেন সাবিনা-সানজিদারা

সাফের ট্রফি নিয়ে দেশে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। তাদের বরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উপস্থিত ছিল বাফুফের প্রতিনিধিদলও। বিমানবন্দর থেকে শহর ঘুরে বাফুফে কার্যালয়ের দিকে যাচ্ছে সাবিনাদের বহনকারী ছাদখোলা বাসটি।

১৯ বছরের আক্ষেপ ঘুচানোর পর জমকালোভাবে বিমানবন্দরে সাবিনা খাতুন্দের বরণ করা হয়েছে। কেক কেটে, মিষ্টিমুখ করিয়ে জমকালোভাবে সাবিনা-সানজিদাদের বরণ করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা শেষে বাফুফে ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা।

বিমানবন্দর থেকে চ্যাম্পিয়ন মেয়েদের বহনকারী বাসটি এয়ারপোর্ট রোড ধরে বনানী হয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণি হয়ে, তেজগাঁও দিয়ে মৌচাক হয়ে ফ্লাইওভার দিয়ে কাকরাইলের দিকে যাচ্ছে। সেখান থেকে ফকিরেরপুল, আরামবাগ, শাপলা চত্বর হয়ে বাসটি যাবে মতিঝিলের বাফুফে ভবনে।

বিমানবন্দর থেকে সাবিনাদের গাড়ি বের হওয়ার পর থেকে পুরো পথজুড়ে এই চিত্র দেখা গেছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভাবনীয় এই দৃশ্য উপভোগে প্রতিটি সড়কেই মানুষের জটলা। অনেকে ভিডিও ধারণ করছেন। অনেকে সেলফি তুলছেন। ফুট ওভারব্রিজগুলোতে দাঁড়িয়ে অভিবাদন দিচ্ছেন পথচলতি মানুষ। সাবিনাদের চ্যাম্পিয়ন বাস খানিকটা ধীর গতিতে যাচ্ছে। পেছনে ও আশপাশে মিডিয়া ও ক্রীড়া সংশ্লিষ্টদের অনেক গাড়িও পথ চলছে একইসঙ্গে।

গত সোমবার নেপালকে তাদের মাটিতে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ তারা দেশে ফিরেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com