• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিছিলে পুলিশের হামলা ও গুলি প্রতিবাদে না’গঞ্জে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ৩:২৯
আপডেট: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ৩:২৯

96600256 3

মিছিলে পুলিশের হামলা ও গুলি প্রতিবাদে না’গঞ্জে বিএনপির বিক্ষোভ

মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও গুলির প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীতে এ বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি মিশন পাড়া থেকে শুরু করে চাষাঢা মোড় ঘুরে মেট্রো হলের মোড় দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।
এসময়ে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, বরকত উল্লাহ, কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, মাহমুদুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া, সহ-সম্পাদক খায়রুল কবির মুন্না, আঃ জব্বার, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কামাল উদ্দিন মির্জা জনি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, জেলা ছাত্রদলের সহ- সভাপতি শাহাজাদা আলম রতন, সহ- সভাপতি রুবেল হোসাইন,জেলা ছাত্রদল নেতা সামাউন ইসলাম স্বর্না,ওমর ফারুক শোভন, মহানগর ছাত্রদলের সহ- সভাপতি হামিদুর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল কিবরিয়া, নুর আহম্মেদ ভূঁইয়া সোহেল, যুবদল নেতা মানিক বেপারী, ছাত্রদল নেতা মো. সুজন, আকাশসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com