• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলার চরফ্যাশনে একসঙ্গে তিন সন্তান ভূমিষ্ঠ

প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ৪:১৪
আপডেট: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ৪:১৪

9660026 3

ভোলার চরফ্যাশনে একসঙ্গে তিন সন্তান ভূমিষ্ঠ

ভোলার চরফ্যাশনে একসঙ্গে তিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এদের মধ্যে দু’জন মেয়ে ও একজন ছেলে। এ তিন নবজাতকসহ তাদের মা রেশমা বেগম সুস্থ আছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চরফ্যাশন হাসপাতাল রোডে একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপ্রচারের মাধ্যমে তাদের ভূমিষ্ঠ করানো হয়। রেশমা বেগম চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের এওয়াজপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান মেস্তরীর স্ত্রী। ক্লিনিকটির পরিচালক মিল্লাত বলেন, চিকিৎসক দেবশ্রী পালের তত্ত্বাবধানে অস্ত্রোপাচারের মাধ্যেমে দুই মেয়ে ও এক ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়।
দিনভর নরমাল ডেলিভারীর করানোর চেষ্টার পর বুধবার সন্ধ্যায় অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। অস্ত্রোপাচারের সময় একের পর এক নবজাতক সন্তান দেখে বিম্মিত হন চিকিৎসক ও নার্সরা। সফল অস্ত্রোপাচারের মাধ্যমে সুস্থ ও সবল ৩ নবজাতক ভূমিষ্ঠ হয়। হাসপাতালেই তারা চিকিৎসা নিচ্ছেন। ওই প্রসূতির পরিবার আগে থেকেই পেটে যমজ শিশু থাকার বিষয়টি জানতেন। একসঙ্গে তিন সন্তান পেয়ে তারা খুশি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com