• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জের সমাবেশে বুকে পিঠে স্লোগান লিখে যুবদলের দুই শাওন হত্যার প্রতিবাদ

প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৬
আপডেট: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৬

96600235 3

না’গঞ্জের সমাবেশে বুকে পিঠে স্লোগান লিখে যুবদলের দুই শাওন হত্যার প্রতিবাদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে খালি গায়ে বুকে ও পিঠে স্লোগান লিখে যুবদলের দুই শাওনের হত্যার বিচার চেয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জের যুবদল কর্মী শাওন ও মুন্সিগঞ্জের যুবদল নেতা শাওনের হত্যার প্রতিবাদে আয়োজিত জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা।
বুকে পিঠে লিখে প্রতিবাদ জানানো একাধিক নেতাকর্মীকে দেখা গেছে সমাবেশে। তাদের বুকে ও পিঠে লেখা ছিল, ‘শাওন হত্যার বিচার চাই’, ‘রাস্তায় যখন নেমেছি ফয়সালা হবে রাজপথে’ ইত্যাদি স্লোগান।
সমাবেশকে কেন্দ্র করে শনিবার দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেন বিএপির নেতাকর্মীরা। এসময় চাষাঢ়া শহীদ মিনার ও এর আশেপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত যুবদলের দুই শাওনসহ সব হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েজ, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com