• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইডেনের সুন্দরীদের বাছাই করে চালাতো ব্যবসা: ছাত্রলীগ নেত্রী

প্রকাশ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ৯:৩৮
আপডেট: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ৯:৩৮

966002563

ইডেনের সুন্দরীদের বাছাই করে চালাতো ব্যবসা: ছাত্রলীগ নেত্রী

হলে থাকা সুন্দরীদের বাছাই করে বিভিন্ন ধরনের ব্যবসা চালাতেন বলে ইডেন কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন নেত্রী সামিয়া আক্তার বৈশাখী।

বৈশাখী বলেন, মেয়েরা উপস্থিতি খাতায় স্বাক্ষর করার সময় সভাপতির অনুসারীরা তাদের ছবি তুলে রাখেন। সেখান থেকে কোন মেয়েটা সুন্দর তা নির্বাচন করে রাখা হয়। তারপর সেই মেয়েদেরকে রুমে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়। খারাপ উদ্দেশ্যে তাদেরকে বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়া হয়। কিছুদিন আগে একজন মেয়ে কান্না করতে করতে এ বিষয়ে বিবৃতিও দিয়েছেন।

বৈশাখী আরও বলেন, আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। আমাদের রুমের মেয়েদেরকে তারা নিয়ে যেতে চেয়েছেন। কিন্তু মেয়েরা তো তাদের কাছে নিরাপদ মনে করেন না। কারণ তারা ওই মেয়েদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করাতে চান।

সম্প্রতি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ফের উত্তপ্ত ক্যাম্পাস। গতকাল মধ্যরাতে ইডেন কলেজে ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধরের অভিযোগ উঠে কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নামে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতেই ক্যাম্পাস উত্তপ্ত হয়ে পড়ে।

আধিপত্য বিস্তার, সিট বাণিজ্য, সাধারণ ছাত্রীদের হেনস্তাসহ নানা হয়রানির বিষয়ে মিডিয়ার সাথে কথা বলার কারণে মারধরের শিকার হয় বলে অভিযোগ করেন জান্নাতুল।

উল্লেখ্য, সম্প্রতি বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে নিয়ে তুমুল বিতর্ক চলছে। বিশেষ করে ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার একটি অডিও গণমাধ্যমে প্রকাশ হয়। যদিও পরে এ নিয়ে ক্ষমা চান তিনি। শুধু তাই নয়, এ ঘটনায় চার দিন পর রিভার বিরুদ্ধে দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com