• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা

‘ছাত্রদল প্রতিহত করলে আওয়ামী লীগের টোকাইরা এক মিনিটও রাজপথে টিকতে পারবে না’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৫
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৫

96598542 1

‘ছাত্রদল প্রতিহত করলে আওয়ামী লীগের টোকাইরা এক মিনিটও রাজপথে টিকতে পারবে না’

সাভার (ঢাকা) প্রতিনিধি

ছবি: সংগৃহীত
সাভারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেছেন, ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে বা টিকতে পারবে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সাভারের নবীনগরে জয়ের রেস্টুরেন্টের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ‘স্বৈরাচার সরকারের বন্দুকের নলের মুখেও আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সেই সাহস নেই। ছাত্রদল প্রতিহত করলে আওয়ামী লীগের টোকাইরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘ছাত্র হত্যা মামলার আসামিরাও থানার আশপাশে ঘোরাফেরা করছে। নিষিদ্ধ সংগঠনের এসব নেতাকর্মীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।’

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো অপতৎপরতা রাজপথে বরদাশত করা হবে না। ছাত্রদলের নেতাকর্মীরা অতীতেও গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি ছাত্র হত্যা ও সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সমাবেশে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈমসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদল এবং বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নবীনগরের জয়ের রেস্টুরেন্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। পরে তারা আবার সমাবেশস্থলে ফিরে আসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com