• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পঞ্চগড়ে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩৬

প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ৭:২৯
আপডেট: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ৭:২৯

9660265897

পঞ্চগড়ে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩৬

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মোট ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন, রংপুর ও রাজশাহী থেকে আসা ডুবুরিরা উদ্ধার কাজ চলমান রেখেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, ‘গতকাল ঘটনার সংবাদ পেয়েই বোদা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে ৩০-৪০ জনকে উদ্ধার করে। এরপর পঞ্চগড় ফায়ার সার্ভিস ইউনিট এবং পরে সন্ধ্যায় রংপুর ও কুড়িগ্রাম ইউনিটের ডুবুরি দল আসে। পরবর্তীতে ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রাত ১১টা পর্যন্ত প্রায় ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। রাত বেশি হওয়ায় এরপর উদ্ধার কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। কিন্তু ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট সারা রাত রাখা ছিল।’

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বলেন, এরপর আজ ভোর সাড়ে ৫টায় রংপুর ইউনিট কুড়িগ্রাম ইউনিটের সঙ্গে অতিরিক্ত রাজশাহী ইউনিট যোগ দেয়। এই তিনটি ইউনিট তিনটি নৌকা দিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। এর বাইরে দুইটি নৌকায় একটিতে পঞ্চগড় স্টেশন অফিসার এবং একটিতে আমি উদ্ধার কার্যক্রম শুরু করি। সব ইউনিট মিলে কাজ করে আজকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছি। মৃতের সংখ্যা এখন পর্যন্ত সর্বমোট ৩৬ জন।

এদিকে, প্রধানমন্ত্রী নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে আসছেন ধর্মপ্রতিমন্ত্রী। এর আগে গতকাল রবিবার রাতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন করতোয়া নদীর আউলিয়া ঘাট পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গতকাল বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদায় উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। কাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় উপস্থিত জনগণসহ প্রশাসনের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে ২৪ জনের মরদেহ উদ্ধার করে। মরদেহের মধ্যে আটজন শিশু, ১২ জন নারী ও চারজন পুরুষ রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com