• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের এনসিপি কার্যালয় পরিদর্শন

প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৪:৪২
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৪:৪২

সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের এনসিপি কার্যালয় পরিদর্শন

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৪–২০১২) বরিস তাদিচ এবং ‘চায়না-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্ম’-এর মহাসচিব অ্যালেক্স ওয়াং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয় পরিদর্শন করেছেন।

শনিবার (৩ অক্টোবর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘ডায়াসপোরা ও আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি’র সদস্য ও যুগ্ম সদস্য-সচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল।

এনসিপি জানিয়েছে, পরিদর্শনে সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের পাশাপাশি অব্যাহত সংলাপ ও সহযোগিতার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com