• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ টাকা অনুদান

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১২:৩৬
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১২:৩৬

দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ টাকা অনুদান

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১৬৮টি পূজামণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নগর ভবনের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ হস্তান্তর করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, দেশকে রক্ষা এবং সামনে এগিয়ে নিতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সবার। এ দেশের মানুষের সবচেয়ে বড় পরিচয়, আমরা সবাই বাংলাদেশি।

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, পূজা উপলক্ষে পুরো শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপের সীমানার ভেতরের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কারের কাজ পূজার আগেই জরুরি ভিত্তিতে সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, পূজার তিন দিন আগে থেকে নগর ভবনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে। পূজা চলাকালে যেকোনো প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, অনুদানের অর্থের পরিমাণের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শহরের সব পূজামণ্ডপের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে যে মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছে। এতে পূজার আনন্দ বহুগুণ বেড়ে গেছে।

অনুষ্ঠানে ডিএসসিসি এলাকার বিভিন্ন পূজামণ্ডপের আমন্ত্রিত প্রতিনিধি এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com