• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬১

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৬:৩৬
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৬:৩৬

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে আটক ৬১

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট নগরীতে অপরাধ দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও মাদকের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে ৬১ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সোমবার (৫ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এই অভিযানের দ্বিতীয় ধাপে বুধবার (৭ অক্টোবর) ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।ঘড়ি কিনুন

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নগরীর ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে, মাছিমপুর ও উপশহরসহ বেশ কিছু এলাকায় এই অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রাতে অকারণে আড্ডা দেওয়া, মাদকসেবন ও জুয়া খেলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং অন্যান্যদের সতর্ক করে রাতে অপ্রয়োজনে বাইরে আড্ডা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, ছয়টি থানা এলাকায় পরিচালিত এই অভিযানে সবচেয়ে বেশি ১৮ জনকে আটক করা হয়েছে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে। এছাড়া শাহপরাণ (রহ.) থানায় ১২, এয়ারপোর্ট থানায় ১১, দক্ষিণ সুরমা থানায় ৮, জালালাবাদ থানায় ৭ এবং মোগলাবাজার থানায় ৫ জনকে আটক করা হয়।

অন্যদিকে মহানগর পুলিশের পৃথক নিয়মিত অভিযানে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশের অধীন অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। অভিযান পরিচালনাকালে ২৫০ গ্রাম গাঁজা, ২৬ পিস ইয়াবা এবং ৭৮ হাজার ৪০৭ টাকা মূল্যমানের ভারতীয় পণ্য জব্দ করা হয়।

একই সময়ে নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ ১৫৪টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৮টি যানবাহন আটক করা হয়েছে।

অভিযানের বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট মহানগরীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com