• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তেরপর আড়াইহাজারের ইউআরডিও বদলি

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:৫৩
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১০:৫৩

অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তেরপর আড়াইহাজারের ইউআরডিও বদলি

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) মো. নাজমুল ইসলামকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বদলি করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন কার্যক্রমে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের পর তাঁকে আড়াইহাজার থেকে প্রত্যাহার করে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিআরডিবি এক বিজ্ঞপ্তিতে নাজমুল ইসলামের বদলির বিষয়টি নিশ্চিত করেছে।
বিআরডিবি সূত্রে জানা গেছে, নাজমুল ইসলামের বিরুদ্ধে আড়াইহাজার ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানসহ সাতজন পরিচালক বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ করেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের উদ্যোগ নেয় বিআরডিবি কর্তৃপক্ষ।
এর ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে সরেজমিনে তদন্ত করেন বিআরডিবির ঢাকা বিভাগীয় দপ্তরের উপপরিচালক মো. রাহাত খান। সকাল ১০টা থেকে পরিচালিত ওই তদন্তে অভিযোগকারীদের লিখিত ও মৌখিক বক্তব্য নেওয়া হয়। পাশাপাশি অভিযোগের পক্ষে উপস্থাপিত বিভিন্ন তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন তদন্ত কর্মকর্তা।
এর আগে ২৮ সেপ্টেম্বর বিআরডিবি সদর দপ্তরের এক স্মারকের মাধ্যমে অভিযোগগুলোর তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপপরিচালক মো. রাহাত খানকে। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিলের কথা জানিয়েছিলেন তিনি।
তদন্তের পর নাজমুল ইসলামকে আড়াইহাজার থেকে প্রত্যাহার করে সীতাকুণ্ড উপজেলায় বদলি করা হয়েছে। অভিযোগের তদন্তে অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com