• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মানবিক বিবেচনায় শারমিন সুলতানার জামিন চাইলেন জি এম কাদের

প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৭:০৪
আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৭:০৪

মানবিক বিবেচনায় শারমিন সুলতানার জামিন চাইলেন জি এম কাদের

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মিকে মানবিক বিবেচনায় অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তাঁর দুই সন্তানের মধ্যে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং অন্যজন দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে উল্লেখ করে এ দাবি জানান তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জি এম কাদের শারমিন সুলতানার জামিনের দাবি জানান।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, শারমিন সুলতানা শর্মি একজন রাজনৈতিক কর্মী। তিনি ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের নেতৃত্বে থাকলেও দায়িত্ব পালনকালে কোনো অন্যায় করে থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হওয়া উচিত। এ বিষয়ে তাঁদের কোনো দ্বিমত নেই। তবে বিচারাধীন অবস্থায় তাঁর জামিনে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শারমিন সুলতানার দুই সন্তানের মধ্যে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং অন্যজন দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত। মা হিসেবে সন্তানদের দেখাশোনা ও সার্বিক সুরক্ষার দায়িত্ব তাঁর ওপর বর্তায়। এ পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে তাঁকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জি এম কাদের।

সন্ত্রাসবিরোধী আইনে লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার শারমিন সুলতানা শর্মির জামিনের দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিচারপ্রক্রিয়া চলমান থাকলেও মানবিক বিবেচনায় তাঁর জামিনের বিষয়টি বিবেচনা করা উচিত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com