• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:৩৭
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১০:৩৭

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের

 

বিনোদন ডেস্ক
ছবি- ফেসবুক
পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুললেন অভিনেত্রী অধরা খান। পাশাপাশি যোগাযোগের অভাবের অভিযোগও তুলেছেন তিনি। এর ফলে সেই সিনেমা থেকে সরে এসেছিলেন বলে দাবি অভিনেত্রীর।

সিনেমাটির নাম ‘ভায়োলেন্স’। এটি নির্মাণ করছেন কামাল হোসেন বাবর। তার বিরুদ্ধেই অপেশাদার আচরণের অভিযোগ তোলেন অধরা খান; প্রজেক্টটি থেকে সরে আসেন। তার এই সিদ্ধান্তের কারণে আর্থিক ও পেশাগত ক্ষতির মুখেও পড়েছেন বলে দাবি অভিনেত্রীর।

রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অধরা। সেখানে তিনি জানান, সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়েছেন। তবে সংশ্লিষ্ট পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এত দিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন।

অধরা লেখেন, “আপনাদের অনেকেই জানতে চেয়েছেন, কেন আমি ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছি! পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবে আমি অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানানো হলেও তাদের পক্ষ হতে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায়, আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেই নিজের অবস্থান পরিষ্কার করছি।”

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com